September 7, 2026, 12:58 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে দুই মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘর থেকে একসঙ্গে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন লাড়ুয়া গ্রামের দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ীর স্ত্রী সীমা (২৬) ও তার দুই মেয়ে আরিফা (৪) ও আরিয়া (২)।

নিহত সীমার স্বামী আরিফ হোসেন বলেন, সকালে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছি আমার স্ত্রী সীমা বাচ্চাদের খাওয়াচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর বাজার থেকে চালের বস্তা নিয়ে বাড়ি ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের পেছন দিকের জানালা দিয়ে স্ত্রী এবং বাচ্চাদের ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পাই। তারপর ঘরের দরজা ভেঙে রশি কেটে তাদের মরদেহ নিচে নামাই। এ সময় আমার ডাক-চিৎকারে মা-সহ প্রতিবেশীরা এগিয়ে আসেন।

সীমার বাবা মোস্তফা কোতয়াল জানান, মেয়ে ও নাতনিদের মৃত্যুর কথা শুনে ছুটে এসেছি। ৭ বছর আগে আরিফের সঙ্গে সীমার বিয়ে হয়। আরিফ দুবাই প্রবাসী। ফেব্রুয়ারি মাসে সে বাড়িতে আসে। ঈদের দুই দিন পর তার দুবাই ফিরে যাওয়ার কথা।

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান এবং ওয়ার্ড সদস্য ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মা ও বাচ্চাদের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেছি। ফ্যানের সঙ্গে রশি ঝুলন্ত দেখতে পেয়েছি। তবে ঘটনা কি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে নিশ্চিত নই। পুলিশের তদন্তে প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে প্রত্যাশা করি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত জানান ,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অনুসন্ধান চলছে। তদন্তে শেষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page