April 22, 2026, 4:16 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত দলের সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২৪ জুন) বেলা ১১টায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটককৃত ব্যক্তিরা হলেন, মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামের আরিফ হোসেন, (২৩) সাব্বির হোসেন, (১৯) ও ইমন হোসেন (১৯)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই গ্রামের একটি বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দুইনলা বন্দুক, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ৩টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, এলাকাটি চাঁদপুর থেকে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গো জাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page