September 6, 2026, 4:11 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুর জেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদ- এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার বিকেল ৪টায় চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুল হান্নান এ রায় দেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামের জান্নাতুন নাঈম মিশু (১৫) নামে এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে নুর আলম (২৬) ও সজীব হোসেন (১৯) নামে ২ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদ- এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়াও বিচারক আসামীদের ২০১/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। উভয়ের সাজা একসাথে চলমান থাকবে আদেশে বলা হয়।
হত্যা কান্ডের শিকার শিশু জান্নাতুল নাঈম মিশু কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামের প্রবাসী মো. আবু হানিফের মেয়ে।
কারাদ-প্রাপ্ত আসামী নুর আলম বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে এবং সজীব হোসেন জেলার ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই শুক্রবার দুপুর ১টার দিকে শিশু জান্নাতুন নাঈম মিশু বাড়ির পাশে নিজেদের ছাগলের জন্য ঘাস কাটতে যান। সেখানে উভয় আসামী শিশুটিকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুর মা ফাতেমা বেগম ৩ আগস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন।
তদন্ত শেষে তিনি একই বছর ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী শিশু আদালতের সরকারি কৌশলী শামসুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ৪ বছর চলাকালীন অবস্থায় আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামীদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসির। আসামীপক্ষের আইনজীবী ছিলেন মাসুম হোসেন ভূঁইয়া।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page