September 7, 2026, 12:31 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে সালিশ বৈঠকে থাপ্পড় দেওয়ায় সাবেক মেম্বারকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তরে সালিশ বৈঠকে সুরুজ আলী প্রধান (৬৪) নামে এক সাবেক মেম্বার (ইউপি সদস্য) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মতলব উত্তর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানের বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বৈঠকে বসেন। এ সময় একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেনকে (৩১) সাবেক মেম্বার সুরুজ আলী শাসন সরূপ থাপ্পড় দিলে কবির পাল্টা কিল ঘুষি শুরু করেন। এতে মেম্বার সুরুজ আলী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page