November 20, 2026, 1:23 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া, নায়েক আবু তাহেরসহ একটি চৌকস পুলিশ দল।

আটক মাদক বিক্রেতারা হলেন মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাদের সকলের বাড়ী শরীয়তপুর জেলার সখিপুর থানায়।

এসআই মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩জন যাত্রীকে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্পিডবোটযোগে তাদের গতিরোধ করে ট্রলার তল্লাশি করা হয়। এ সময় ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সময় আটক করা হয় গাঁজার সাথে থাকা ৩ ব্যাক্তি এবং জব্দ করা হয় বহনকাজে ব্যবহৃত ট্রলার।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজজ্জামান বলেন, জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে। মাদকের বিষয়ে পুলিশের কোন আপোষ নেই। নৌ পথের নিরাপত্তায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page