October 4, 2026, 3:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুর থানায় ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক সপ্তাহ কর্মবিরতির পর চালু হয়েছে চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রম। এতে গত ২৪ ঘণ্টায় মারামারি, ভাঙচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে শতাধিক অভিযোগ ও জিডি করেছেন ভুক্তোভোগীরা।

বুধবার (১৪ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় থানা এলাকার ভুক্তভোগী লোকজন এসব অভিযোগ ও সাধারণ ডায়রি (জিডি) করেন।

এর আগে সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সড়কে নামে। তখন শহরের শপথ চত্বরে পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন রাজনৈতিক নেতারা।

থানায় সেবা নিতে আসা আব্দুর রহিম নামের একজন বলেন, আমার মেয়ে গত কয়েকদিন আগে নিখোঁজ হয়। পুলিশের কর্মবিরতির কারণে থানায় জিডি করতে পারিনি। কার্যক্রম চালু হওয়ায় থানায় এসে জিডি করেছি।

সোবহান গাজী নামের আরেকজন জানান, সম্পত্তিগত কারণে থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের কর্মবিরতির কারণে এসেও ফেরত যেতে হয়েছে।

সদরের হানারচর এলাকার আবুল মাস্টার জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু আমি থানার কার্যক্রম চালুর বিষয়টি জানি না। যে কারণে এসপি বরাবর অভিযাগ দিয়েছি। এখন থানায়ও অভিযোগ দেবো।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। পুলিশের কর্মবিরতির কারণে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হয়েছে, তা আমরা বুঝতে পেরেছি। কার্যক্রম শুরু হওয়ার ২৪ ঘণ্টায় মারামারি, ভাঙচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে প্রায় শতাধিক অভিযোগ ও জিডি করেছেন ভুক্তোভোগীরা।

তিনি আরও বলেন, অভিযোগ ও জিডিগুলো থানার কর্মকর্তাদের মাঝে বণ্টন করা হয়েছে। অতি দ্রুত এগুলো সমাধানের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিনে কোনো মামলা হয়নি। তবে কার্যক্রম কয়েকদিন চলার পর অভিযোগের সংখ্যা কমবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page