April 18, 2026, 7:00 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে প্রায় এক কোটি দুই লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি ২৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর-চরবাগডাঙ্গাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার পিরগাছী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. জিয়াকুর (৫০)। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে হেরোইন নিয়ে যাওয়ার পথে জিয়াকুরকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page