September 27, 2026, 3:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত সন্দেহে রায়হান আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার পরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরাপুর-ভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ব্রিটিশ মোড় এলাকার রজবুল বিশ্বাসের ছেলে।

দুর্লভপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. শাহজালাল আলী জানান, রায়হানকে গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল দেবনাথ জানান, রাত ১২টার পরে স্থানীয়রা ডাকাত সন্দেহে অন্ধকারের মধ্যে রায়হানকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলসহ দামি জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা। ওই ডাকাতির ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page