October 2, 2026, 11:37 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- একই উপজেলার দর্গাপুর কামারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন। আফাজ উদ্দীন জানান, রাত ৯টার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ী ফিরছিলেন।

এসময় ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে সহোদর দুই ভাই আলমগীর ও ইয়াকুব । পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরো জানান, উত্তেজিত জনতা পিটিয়ে মেরেছে।

ভোলাহাট থানার ওসি শাহিনুর রহমান বলেন, ছিনতাই করতে গিয়ে দুই যুবক পিটুনি খেয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page