November 20, 2026, 3:21 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৫০ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (১০ নভেম্বর) সকালে ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে এবং বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়াও বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।

বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর হাসান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই ৫০ বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page