November 20, 2026, 3:31 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মী যোগ দিলেন আওয়ামী লীগে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগে যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ৬০ নেতাকর্মী। রোববার(১২ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরশহরের সেহালা গাবতলা এলাকায় ফুল দিয়ে নবাগতদের বরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহর নেতৃত্বে এ ৬০ জন্য কর্মী আওয়ামী লীগে যোগ দেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, বিএনপিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের মূল্যায়ন করা হয় না। এছাড়া বিএনপিতে দীর্ঘদিন ধরে কোনো শৃঙ্খলা নেই। মূলত এজন্য আমরা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করলাম।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চান না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই।

এর আগে ১০ নভেম্বর সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় আরও ৫০ জন বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগ দেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page