October 1, 2026, 12:48 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ। এ সময় বিজিবির ৫৯ ব্যাটেলিয়ান বাধা প্রদান করে। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে গিয়ে পতাকা বৈঠক করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত ৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় চৌকা সীমান্ত ফাঁড়ির ১৭৭/২-এস পিলার থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ অবস্থায় চৌকা বিওপির টহল দল কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদান করে।

বাধা উপেক্ষা করে পরের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সকাল ১১টায় বিএসএফ তারকাঁটার বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খননের কাজ শুরু করে। তখন বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে।

পরবর্তীতে বিকালে ৫৯ বিজিবির অধিনায়ক এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিএসএফের স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করেন তারা।

বৈঠকের বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে।

আজ বুধবার (৮ জানুয়ারি) এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page