October 10, 2026, 3:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চার দফা দাবী আদায়ে ঝিনাইদহ ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট

জাফিরুল ইসলাম : সতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবী আদায়ে ক্লাস বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করছে ঝিনাইদহ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে ম্যাটস’র শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। তারা বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করে।

বক্তব্য রাখেন, ৩য় বর্ষের শিক্ষার্থী  খাইরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, রোজিনা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে আজও বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান। বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সারা দেশের সকল সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সেসময় শিক্ষার্থীরা. ইন্টার্ণশীপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এযুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদাণের দাবী জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page