September 29, 2026, 8:48 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চিকিৎসার নামে কোনো হয়রানি মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জীবন একটাই। এই জীবন নিয়ে চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না। লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে। যে কোনো অনিয়ম পেলেই ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগীদের ওয়ার্ড, কেবিন, স্টোর রুম,পরীক্ষণ যন্ত্রাদিসহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন।

হাসপাতালের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতাল দেখলাম, তাতে রূপগঞ্জের এই হাসপাতালটির সার্বিক পরিবেশ ভালো। রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।

সভায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার মাইনুল হাসান, নারায়ণগঞ্জের সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page