March 14, 2026, 12:01 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

চীনকে অবশ্যই করোনার তথ্য শেয়ার করতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন প্রকোপ নিয়ে চীনকে অবশ্যই তথ্য শেয়ার করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন মন্তব্য করেছে । আজ শনিবার বিবসির এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনার প্রকোপ নিয়ে অনেক দেশই তাদের কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছে। কিন্তু সম্প্রতি কিছু দেশে নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে চীনে। এ নিয়ে অনেক দেশই চীন থেকে আগত যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

ডব্লিউএইচও-এর কর্মকর্তারা বলেছেন, তারা হাসপাতালে ভর্তি, নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি এবং মৃত্যুর বিষয়ে আরও তথ্য দেখতে চায়। সংস্থাটি টিকা দেওয়ার পরিসংখ্যানও চেয়েছে।

যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত জাপান এবং তাইওয়ান চীন থেকে আগন যাত্রীদের জন্য করোনা পরীক্ষার নীতি আরোপ করেছে। কেননা দেশগুলো চীনের নতুন করোনার ধরন নিয়ে শঙ্কায় আছে।

চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর জারি করা এক বিবৃতিতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, ডব্লিউএইচও আবারও মহামারী সংক্রান্ত পরিস্থিতির ওপর সুনির্দিষ্ট এবং রিয়েল-টাইম ডেটা নিয়মিত শেয়ার করার কথা বলছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page