March 15, 2026, 6:27 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

চীনা মুদ্রা ইউয়ানের উত্থানে মার্কিন ডলারের আধিপত্য মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনা মুদ্রা ইউয়ানের উত্থান এবং রাশিয়ার অর্থনীতিকে ভেঙে দেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর মার্কিন ডলারের আধিপত্য মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে। একথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংক ভিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে কোস্তিন।

তিনি বলেন, চলমান রাজনৈতিক বাস্তবতায় দিন দিন বহু দেশ ডলার এবং ইউরোর মাধ্যমে লেনদেন সম্পন্ন করা থেকে দূরে সরে যাচ্ছে এবং চীন ধীরে ধীরে তাদের যে কঠিন মুদ্রানীতি ছিল তা বাদ দিচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে মার্কিন ডলারের যে আধিপত্য ছিল তার অবসান হতে চলেছে।

আন্দ্রে কোস্তিন বলেন, “যখন চীন তার মুদ্রার ওপর থেকে বিধিনিষেধ ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে তখন বেইজিং সামনে এগিয়ে যাওয়ার জন্যই তা করছে।”

রাশিয়ার শীর্ষ পর্যায়ের এ ব্যাংক কর্মকর্তা জানান, তার দেশ বিভিন্ন দেশের সাথে লেনদেনের ক্ষেত্রে চীনা মুদ্রা ব্যবহারের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছে। তিনি আরো বলেন, চীন বুঝতে পেরেছে তারা যদি তাদের মুদ্রার ওপর থেকে কঠোর বিধিনিষেধ সরিয়ে না নেয়, তাহলে তারা বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ হতে পারবে না। এছাড়া মার্কিন ডলারে চীনের রিজার্ভ রাখার বিষয়টিও যথেষ্ট বিপজ্জনক সিদ্ধান্ত।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page