March 13, 2026, 1:01 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীনের ইনচুয়ান শহরের বারবিকিউ রেস্টুরেন্ট ভয়াবহ বিস্ফোরণে ৩১  জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের একটি বারবিকিউ রেস্টুরেন্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ৮টা ৪০ মিনিটের দিকে ওই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের সাথে সাথেই পুরো রেস্টুরেন্টে আগুন লেগে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিস্ফোরণের সময় ওই রেস্টুরেন্টে বহু মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা। নিহতদের সবাই আগুনে পুড়ে গেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলেই অন্তত সাতজনের চিকিৎসা চলছে। এছাড়া, আরো কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ওই রেস্টুরেন্টে পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। গ্যাস পাইপের ছিদ্র থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চীনা টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, রেস্টুরেন্টের সামনের রাস্তাতেও কাঁচ এবং ধ্বংসবশেষ ছড়িয়ে রয়েছে। আশপাশের কয়েকটি বাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page