March 14, 2026, 1:42 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

চীনের করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জেনেভায় সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক প্রধান ড. মাইকেল রায়ান বলেন, দেশটির সরকারি তথ্যে বুধবার করোনায় মাত্র ৫ জনের মৃত্যুর কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি উদ্বেগজনক।

বেইজিংসহ বিভিন্ন শহরে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান তিনি।

করোনার নতুন এই সংক্রমণ সম্পর্কে চীনকে তথ্য দেয়ার আহ্বান তিনি। একইসঙ্গে সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন।

এদিকে প্রথমবারের মতো দেশটিতে ২০ হাজার ডোজ বায়োএনটেকের ভ্যাকসিন পাঠিয়েছে জার্মানি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার ২৪৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭৭ হাজার ৭৯৮ জন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page