November 20, 2026, 3:40 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চীনের প্রথম দেশীয় যাত্রীবাহী বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রথম অভ্যন্তরীণভাবে তৈরি যাত্রীবাহী বিমান সি ৯১৯ রবিবার তার প্রথম বাণিজ্যিক ফ্লাইটে উড্ডয়ন করেছে। আকাশে পশ্চিমা প্রতিদ্ব›দ্ধীদের সাথে প্রতিযোগিতার জন্য দেশটির কয়েক দশকের দীর্ঘ প্রচেষ্টায় এটি একটি মাইলফলক।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির ফুটেজে দেখা যায়, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ ৯১৯১ সকাল ১০:৩০ টার (গ্রীনিচ মান সময় ০২৩০) পরে সাংহাই হংকিয়াও বিমানবন্দর থেকে আকাশে উড্ডয়ন করেছে।
সিসিটিভি জানিয়েছে, বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ ৯১৯১ তে ১৩০ জন যাত্রী নিয়ে বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে যাত্রা করেছে।
এয়ারলাইন্সের ওয়েবসাইটে জানানো হয়, ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে  (গ্রীনিচ মান সময় ০৫১০) এর গন্তব্যে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন যাত্রী সাদা রংয়ের চকচকে বিমানটির প্রশংসা করে সূর্যালোকিত সাংহাই এয়ারফিল্ডে জড়ো হচ্ছেন। পরে তারা রানওয়েতে ভিড়ানো বিমানটিতে আরোহণ করে।
সিসিটিভি রিপোর্টে বলা হয়, যাত্রীরা লাল বোর্ডিং পাস পেয়েছেন এবং ফ্লাইটের স্মরণে একটি বিশেষ ‘দুর্দান্ত খাবার’ উপভোগ করবেন।
চীন দেশীয় বিমান তৈরিতে প্রচুর বিনিযয়োগ করেছে কারণ এটিকে মূল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করতে চায়।
বেইজিং আশা করছে, সি ৯১৯, বোয়িং ৭৩৭ ম্যাক্স এবং এয়ারবাস এ ৩২০ এর মত জনপ্রিয় বিদেশী মডেলকে চ্যালেঞ্জ করবে।
বিমানটি রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এভিয়েশন কর্প অফ চায়না (সিওএমএসি) তৈরি করেছে, তবে এর অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আনা হয়েছে।
সিসিটিভি জানিয়েছে, সোমবার থেকে সি ৯১৯ সাংহাই এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুর মধ্যে চায়না ইস্টার্নের নিয়মিত রুটে চলাচল করবে।
এটি ন্যারো-বডি জেটের প্রথম মডেল, যেখানে ১৬৪ জন যাত্রীর আসন রয়েছে, আনুষ্ঠানিকভাবে ডিসেম্বরে চায়না ইস্টার্নকে দেয়া হয়েছে।
সিওএমএসি-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ঝাং ইউজিন জানুয়ারিতে সাংহাই আউটলেট দ্য পেপারকে বলেছিলেন, কোম্পানি সি ৯১৯-এর জন্য ১,২০০টির বেশি অর্ডার নিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page