April 8, 2026, 12:34 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীনের বাইরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় বিরল খনিজ পদার্থ উৎপাদন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলীয় সংস্থা লিনাস রেয়ার আর্থস জানিয়েছে যে সংস্থাটি নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির বিভিন্ন কাজে ব্যবহারের জন্য চীনের বাইরে প্রথম বিরল এক খনিজ পদার্থের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় লিনাসের নতুন কারখানায় ডিসপ্রোসিয়াম অক্সাইড উৎপাদিত হয়েছে, যা প্রথমবারের মতো গ্রাহকদের একটি অ-চীনা উৎস থেকে এই গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করছে।
কোম্পানির প্রধান নির্বাহী আমান্ডা লাকাজ বলেন, লিনাস এখন চীনের বাইরে পৃথক ভারী বিরল এই খনিজ পণ্যের একমাত্র বাণিজ্যিক উৎপাদনকারী।

তিনি আরও বলেন, এটি বৈশ্বিক সরবরাহ লাইনে স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যা গ্রাহকদের চীনের বাইরে থেকে পণ্য সংগ্রহের বিকল্প প্রদান করবে।

লিনাসের আগামী জুন মাসে আরও একটি ভারী বিরল উপাদান, টারবিয়াম উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে।
প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, তাদের এই উদ্যোগ চীনের বাইরের বিরল খনিজ উপাদানের বাড়তে থাকা বৈশ্বিক চাহিদার প্রতিফলন ঘটাবে।

চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা রাষ্ট্রীয় কোটা ব্যবস্থার মাধ্যমে সরবরাহ নিয়ন্ত্রণ করছে এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রযুক্তিগত অগ্রগতি ঠেকাতে প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীনের এই আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্র সরকার টেক্সাসে একটি নতুন শোধনাগার স্থাপনে লিনাসকে ২৫৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page