November 20, 2026, 4:45 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চীনের হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে যাচ্ছে : ডব্লিউএইচও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চীনে করোনা (কোভিড-১৯) এর নতুন একটি ঢেউয়ের আঘাত নিয়ে উদ্বেগের মধ্যেই দেশটির হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে বলে মনে হচ্ছে।

ডব্লিউএইচও এর কর্মকর্তা ডা. মাইকেল রায়ান জানিয়েছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো (আইসিইউ) ব্যস্ত, যদিও চীনের কর্মকর্তারা রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম বলে দাবি করছেন। চীনের পরিসংখ্যানগুলোতে বুধবার (২১ ডিসেম্বর) কোভিডে কেউ মারা যায়নি বলে দেখাচ্ছে কিন্তু দেশটিতে রোগটির প্রকৃত প্রভাব নিয়ে সন্দেহ রয়েই গেছে।

সম্প্রতি কোভিডের নতুন ঢেউ শুরু হওয়ার পর বেইজিং ও অন্যান্য শহরের হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে। ২০২০ সাল থেকে চীন তাদের জিরো কোভিড নীতি অনুযায়ী কঠোর বিধিনিষেধ জারি করে এসেছে।

কিন্তু কঠোর ঐ নিয়ন্ত্রণের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের পর দেশটির সরকার দুই সপ্তাহ আগে অধিকাংশ বিধিনিষেধই তুলে নিয়েছে। এরপর থেকে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। এতে বয়স্কদের মধ্যে উচ্চ মৃত্যুর হারের আশঙ্কাও বাড়তে শুরু করে।

রোগীর এই বৃদ্ধি সত্ত্বেও সরকারি পরিসংখ্যানগুলোতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) মাত্র পাঁচ জনের ও সোমবার (১৯ ডিসেম্বর) দুইজনের মৃত্যু হয়েছে বলে দেখানো হয়। এসব দেখে ডব্লিউএইচও এর জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান ডা. রায়ান করোনা ভাইরাসের সাম্প্রতিক বিস্তারের বিষয়ে চীনকে আরও তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘চীনে আইসিইউতে তুলনামূলকভাবে কমসংখ্যক রোগী আছে বলে প্রতিবেদন দেওয়া হয়েছে, কিন্তু ব্যক্তি পর্যায় থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তাতে আইসিইউ ভরে গেছে বলে মনে হচ্ছে। আমরা অনেক দিন ধরেই বলে আসছি, এই অত্যন্ত সংক্রামক ভাইরাসটিকে শুধু জনস্বাস্থ্য ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করে পুরোপুরি থামানো সবসময়ই অত্যন্ত কঠিন।’

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page