September 28, 2026, 11:01 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চীনে আবারও দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের এক জন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, দেশটিতে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। চীন সরকারের কঠোর করোনা দমন কৌশল পরিত্যাগ করার সিদ্ধান্ত জানানোর প্রাক্কালে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে রবিবার এ তথ্য জানানো হয়।

চীনের শীর্ষ মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান এক সাক্ষাত্কারে জানান, চীনে ওমিক্রন ধরনের ভাইরাসের প্রকোপ বেশি। এটি খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে এবং এতে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যেতে পারে।

পুরো মহামারির সময় জুড়ে সরকারের শীর্ষস্থানীয় পরামর্শকের ভূমিকা পালনকারী ঝং আরো বলেন, ওমিক্রন মিউটেশন অত্যন্ত সংক্রামক। কেনো এক জন আরো ২২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।

বর্তমানে চীনের মহামারি খুব দ্রুত ছড়াচ্ছে এবং এ ধরনের পরিস্থিতিতে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ যতই শক্তিশালী হোক না কেন, সংক্রমণের ধারা পুরোপুরি ছেঁটে ফেলা খুবই কঠিন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page