October 30, 2026, 9:58 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মীর মৃত্যু ; আহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় ১১ রেল কর্মীর মৃত্যু ও দুই জন আহত হয়েছে।

ইউনান প্রদেশে দুর্ঘটনার পর বৃহস্পতিবার স্থানীয় রেল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

‘ভূমিকম্পের সরঞ্জাম পরীক্ষার জন্য ব্যবহৃত’ ট্রেনটি ভোরে কুনমিংয়ের লুওয়াং টাউন স্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণ শ্রমিকদের ধাক্কা দিলে ১১ জনের মৃত্যু ও দুই জন আহত হয়।

কুনমিং রেলওয়ে ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, কুনমিং লুওয়াং টাউন স্টেশনের ভিতরে একটি বাঁক দিয়ে ট্রেনটি স্বাভাবিকভাবে যাচ্ছিল, তখন ট্র্যাক এলাকায় প্রবেশকারী নির্মাণ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে পরিবহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অস্পষ্ট নিয়মকানুন ও শিথিল নিরাপত্তা মানদণ্ডের কারণে চীনে শিল্পাঞ্চলগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page