November 20, 2026, 4:37 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চীনে বিধিনিষেধ প্রত্যাহারের আগেই করোনার বিস্ফোরণ ঘটে : ডব্লিউএইচও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে গত মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়ছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন শহর ও প্রদেশে লকডাউন দিলেও রোধ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র পরিচালক বলেন, দেশটির সরকার ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে আসার আগেই সংক্রমণের বিস্ফোরণ ঘটে চীনে।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী বিষয়ক পরিচালক মাইক রায়ান এর আগে বিশ্বের দ্বিতীয় ধনী দেশটিতে ভ্যাকসিন বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছিলেন।

চীনের বাণিজ্যি শহর সাংহাইসহ অনেক জায়গায় করোনা বিধিনিষেধের বিরুদ্ধে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ হয়। চীনা প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং শি জিনপিং ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন। বাধ্য হয়ে লকডাউনের পাশাপাশি কঠোর নিয়ম তুলে নেয় শি জিনপিং সরকার।

সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় লকডাউনের বিধিনিষেধকে দায়ী করেন স্থানীয়রা। মূলত ওই ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত ঘটে। দেশজুড়ে বিভিন্ন স্থানে রাজপথে নেমে সরকারের কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে বিপুল সংখ্যক মানুষ। দেশটির নাগরিকদের বলেন, সরকারের ওই নীতির ফলে ব্যবসায় ব্যাপক লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের।

এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাইক রায়ান বলেন, চীনে কঠোরবিধি নিষেধ তুলে নেওয়ার আগেই নিবিড়ভাবে ছড়িয়ে পড়েছিল ভাইরাস। এই মুহূর্ত রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page