March 15, 2026, 11:28 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ‘চিপ-যুদ্ধ’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে চিপ প্রযুক্তির উপাদান জার্মেনিয়াম ও গ্যালিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলো চীন। চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাবেই এ সিদ্ধান্ত দেশটির। এতে দুই পরাশক্তির সম্পর্কের তিক্ততা আরও বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা।

গত বছরের অক্টোবরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহার করা কম্পিউটার চিপ এবং চিপ তৈরির সরঞ্জাম চীনে রপ্তানি বন্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আসে চীনের নির্দিষ্ট কিছু কারখানায় চিপ উৎপাদনে জড়িত মার্কিন নাগরিক ও অন্য স্থায়ী বাসিন্দাদের ওপরও।

এর জবাবে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাকটার, টেলিযোগাযোগ এবং বৈদ্যুতিক যান তৈরির সরঞ্জামের দুটি গুরুত্বপূর্ণ ধাতু জার্মেনিয়াম ও গ্যালিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। পহেলা আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

চীন বলছে, যারা ধাতু দুটি রপ্তানি করতে চান তাদের বাণিজ্য মন্ত্রণালয়ে লাইসেন্সের আবেদনের পাশাপাশি বিদেশি ক্রেতাদের আবেদনের বিবরণও প্রকাশ করতে হবে।

জার্মেনিয়াম ও গ্যালিয়াম ধাতু দুটিকে চীনের জাতীয় নিরাপত্তা সংস্থার অধীনে আনা হবে। এই চিপযুদ্ধে মার্কিনিরা এগিয়ে থাকলেও চীনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে নতুন আকার দিতে চলেছে।

বিশ্লেষকদের শঙ্কা, চিপ শিল্প ঘিরে দুই দেশের আক্রমণাত্মক অবস্থান দ্বন্দ্বকে আরও প্রকট করবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page