October 3, 2026, 9:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকাগামী রয়েল পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক আলামিন হোসেন (২৬) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের পাঁচমাইল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদিহি পাড়ার জবেদ আলীর ছেলে এবং পেশায় একজন চানাচুর বিক্রেতা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে কাজ শেষে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলামিন হোসেন। পথিমধ্যে পাঁচমাইল বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী রয়েল পরিবহন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়ে যায় এবং আলামিন হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ঢাকাগামী রয়েল পরিবহন একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় রয়েল পরিবহনের চালক পালিয়ে যায়। বাসটিও আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page