September 18, 2026, 1:21 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় দর্শনায় দুই কোটি মূল্যের ৪টি সোনার বারসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা থেকে আড়াই কেজি ওজনের চারটি সোনার বার জব্দ করা হয়েছে। এ সময়  ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার দর্শনা হঠাৎপাড়া রেল গেটে থেকে সোনার বার ও তাকে আটক করে বিজিবি।

আটক কুসুম সাধন পোদ্দার (৪৫) গাজীপুরের টঙ্গী থানার মনুনগর গ্রামের শ্রী হরি সাধন পোদ্দারের ছেলে।

বিজিবির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সুলতানপুর ক্যাম্পের বিজিবির টহলদল দর্শনা হঠাৎপাড়া রেল গেটের কাছে অবস্থান করেন। এ সময় একজন লোক একটি লোকাল বাস থেকে নেমে বিজিবির সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। বিজিবি তাকে ধরে তল্লাশি করে ও তার মাজায় মোড়ানো চারটি সোনার বার উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দ করা চারটি সোনার বারের বাজার মূল্য দুই কোটি দুই লাখ টাকা। আটক ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে এর আগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page