November 19, 2026, 10:23 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় মাদক মামলায় রফিক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিক (৪১) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলৎদিয়াড় গ্রামের চুনুরীপাড়ার মৃত ফজলূল হকের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৪ মার্চ বেলা ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া গ্রামের চুনুরীপাড়ার বাড়ির উঠানে মৃত ফজলূল হকের ছেলে রফিকের দেহ তল্লাশী করে ১৯  অ্যাম্পল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ রফিককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেলাল হোসেন-পিপি সন্তোষ প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page