April 7, 2026, 10:18 am
শিরোনামঃ
ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ৯ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লাগলেই মনে হয় যেন আগুনের ছিটা আঘাত হানছে। টানা ৯ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়। এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ।

চুয়াডাঙ্গায় টানা ১৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে সূর্য উঠার সাথে সাথে তীব্র রোদ ও বেলা বাড়ার সাথে সাথে আগুন ঝরা রোদে সাধারণ মানুষের বাহিরে বের হওয়া মুশকিল।

বেলা বাড়ার সাথে সাথে সূুর্যের প্রখরতা আরো বাড়ছে। চলমান তাপ প্রবাহে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দিনমুজুর, রিকশা-ভ্যান চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া, টায়ফায়েডসহ বিভিন্ন রোগবৃদ্ধি পাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় বেশি রোগীভর্তি আছে। হাসপাতালের বহি:বিভাগেও রোগী বাড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপরদিয়ে টানা ১৪ দিন তাপ প্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। ৫-৬ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা নেই। ফলেতাপ মাত্রা আরো বাড়তে পারে। বৃষ্টি না হলে গরম কমবেনা। সুত্র : বাসস

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page