September 17, 2026, 11:12 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দু’জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০) ও একই এলাকার মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে হাটবোয়ালিয়া ফুটবল মাঠ এলাকায় আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কে মাছবোঝাই ট্রাকটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইকের ৬ যাত্রীকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আরও ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page