April 23, 2026, 11:37 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সমাজসেবা কর্মকর্তাকে মারধর করেছে অফিস সহকারী

সমাজসেবা  কর্মকর্তা নাজমুল হোসেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেনকে মারধরের অভিযোগ  উঠেছে একই অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামানের বিরুদ্ধে।  দাপ্তরিক কাজের টাইপে ভূল করা নিয়ে রোববার (১৬ জুলাই) অফিস বন্ধের শেষ মুহূর্তে তর্কাতর্কির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ডিজি বরাবরে একটি চিঠি টাইপ করার জন্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। চিঠিটা টাইপে বার বার ভুল করলে সেটি সংশোধন করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করেছেন। যখন আমাকে মারধর করছিলেন তখন অফিসের কেউ ঠেকাতেও আসেনি। পরে আমি  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি জানাই। তিনি চিকিৎসার জন্য হারদী হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের অনেকে অভিযোগ করেন, উচ্চমান সহকারী মনিরুজ্জামানের ভাই একটি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। এ কারণে তিনি বহু বছর ধরে একই অফিসে কর্মরত রয়েছেন। সব অফিসারকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেন। অফিসে তার দাপটে কেউ প্রতিবাদ করতে সাহস পান না।

অভিযুক্ত অফিস সহকারী মনিরুজ্জামান

অভিযুক্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামান জানান,তর্কাতর্কি হয়েছে। বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, উপজেলা সমাজ সেবা অফিসারকে লাঞ্চিতের বিষয়টি শুনেছি। তাকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। উচ্চমান সহকারীর বিরুদ্ধে ওই দপ্তর বিভাগীয় ব্যবস্থা নেবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page