April 13, 2026, 5:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ; আহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ জন। আহতদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১২টার সময় জীবননগর উপজেলার কন্দর্পুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, জীবননগর উপজেলার কন্দর্পুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে মোশাররফ হোসেন (৬০) বাইসাইকেলযোগে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। সে শ্যামল মেম্বারের বাড়ির সামনে পৌছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোশাররফ হোসেন পিচ রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এ ঘটনায় মোটরসাইকেল চালক জীবননগর উপজেলার পুরাতন চাকলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. নাজমুল হক (২৪) এবং মোটরসাইকেল আরোহী পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার লাটিমা গ্রামের মো. আমিনের ছেলে মো. শাকিব (২২) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নো. নাসির উদ্দীন মৃধা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীত আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page