March 13, 2026, 10:25 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরে গরু কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চুয়াডাঙ্গার জীবননগরে গরু কেনাবেচা নিয়ে  দ্বন্দ্বে সহোদর ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার ২০ সেপ্টম্বর সকাল ৮টার দিকে উপজেলার উথলীতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার ওরফে মিন্টা মিয়া (৬০) ও হামজা (৪৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দু’জনের শরীরে লাঠি ও ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই একজন এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে তাদের গরু কেনাবেচা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। আজ মাঠের মধ্যে কুপিয়েছে ও পিটিয়েছে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page