April 6, 2026, 5:10 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা জেলা সদরের ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দু’দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আজ শুরু হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের ( পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা: আলমগীর হোসেন জনির উদ্যোগে এই ক্যাম্প আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সকাল ৯ টায় দিনব্যাপি এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়।  বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্প সবার জন্য উন্মুক্ত।

সারাদিনে এখানে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ডা. আলমগীর হোসেন জনি বাসসকে বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান। ঈদের ছুটিতে বাড়ি এসে আমার বন্ধুদের নিয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। ২০২২ সাল থেকে প্রতিবছর ঈদের পরদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবছর চতুর্থ  বারের মত এ আয়োজন। এখানে যে সব রোগী চিকিৎসা নিতে আসেন তাদের ট্রমা বা আঘাতজনিত যে কোন সমস্যা, ঘাড়, কোমর ও হাঁটুর যে কোন ধরনের জটিল সমস্যার সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, ওষুধ ও ইনজেকশন দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আমার সাথে চিকিৎসায়  সহযোগিতা করছেন আমার বন্ধু ডা. সউদ মালিক জন ও ডা. রিয়াসাদ জামান তুলন।

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা  জেলা সদরের গুলমানপাড়ার আবু জাফর মন্টু বলেন , ফ্রি মেডিক্যল ক্যাম্প একটি মহতি উদ্যোগ । এখানে অনেক অসহায় নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। এলাকার সব চিকিৎসক যদি ডা: জনির মত বছরে একবার করে ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে তবে জেলাবাসী উপকৃত হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page