September 30, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় নির্বাচনী আইন লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আইন অমান্য করে পাঁচটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপনের দায়ে এ জরিমানা করা হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা আলোকদিয়া বঙ্গজপাড়া এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পের প্রতিনিধিকে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জাগো নিউজকে জানান, চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে পাঁচটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বেশি ক্যাম্প স্থাপন করায় আলোকদিয়া বঙ্গজপাড়া ক্যাম্পের প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাকে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page