October 3, 2026, 7:48 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ জামাই-শাশুড়ি আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেন্সিডিলসহ শাশুড়ি চায়না খাতুন (৩৭) এবং জামাই রাজা মিয়াকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে যৌথবাহিনী।

আটককৃত চায়না খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ বাড়ি থেকে ২৮০ বোতল আমদনী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page