October 6, 2026, 4:50 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যা ; স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে একটি বেসরকারি ক্লিনিকে হাফিজা খাতুন নামের (৩০) এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের হাসপাতাল সড়কের মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

হাফিজা খাতুন উপজেলার সন্তোষপুর গ্রামের হালসানা পাড়ার শমসের আলীর মেয়ে। তিনি একই উপজেলার বালিহুদা গ্রামের টাইলস মিস্ত্রী কবির হোসেনের স্ত্রী। তিনি ওই ক্লিনিকে আয়ার কাজ করতেন।

এদিকে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের আড়াই ঘণ্টার মধ্যে কবির হোসেনকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ক্লিনিকের স্বত্বাধিকারী জাকির আহম্মেদ শামীম জানান, বিশেষ কাজে ১০দিন ধরে ঢাকায় অবস্থান করছি। রাত সাড়ে ৯টার পর ক্লিনিকের নার্স বিউটি খাতুন আমাকে ফোন করে জানায়, রিসিপসনের সামনে হঠাৎ গোঙানির শব্দ শুনতে পায়। দ্রুত সেখানে গিয়ে হাফিজা খাতুনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করি। এ সময় অন্যরা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাগবির হাসান জানান, হাসপাতালে আনার আগেই হাফিজা খাতুনের মৃত্যু হয়েছে। তার গলায় ও হাতে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন পাওয়া গেছে।

হাফিজা খাতুনের বাবা শমসের আলী জানান, আমার মেয়েকে যে বা যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জীবননগরের একটি ক্লিনিক থেকে হাফিজা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।



Our Like Page