October 5, 2026, 5:43 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ রোববার ভোরে উপজেলার পারলক্ষ্মীপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের সেন্টু মিয়ার ছেলে খালিদ হোসেন (১৮) ও আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন ( ১৭)। আহত কিশোরের নাম সজীব হোসেন (১৭)। আহত সজীব চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে।

সজীবকে মুমুর্ষ অবস্থায় সকাল সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের ফুফাতো ভাই বোড়াই গ্রামের আরশাদ হোসেন জানান, ঈদের আনন্দ উদযাপন করতে তাঁর দুই মামাতো ভাইসহ তিনজন কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়ণপুরে কনসার্ট দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কিশোরের সংকটাপন্ন অবস্থা। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।



Our Like Page