September 17, 2026, 11:13 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

চৌগাছায় বিজিবির অভিযানে সাড়ে ১৩ কেজি সোনাসহ দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া থেকে  গতকাল সন্ধ্যায় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ সোনার মূল্য আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর রাত ৮টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল। আটকরা, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাগুরার শালিকা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম। ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তত হচ্ছে। এরপর বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের  দিকে যাওয়া দুই ব্যক্তিকে গতিরোধের নির্দেশ দেয়া হয়। তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। জব্দ সোনার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরো জানান, আটক আসামীদের সোনাসহ রাত ৯ টায়  চৌগাছা থানায় হস্তান্তর হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page