April 9, 2026, 8:17 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ছেলের বিয়ে উপলক্ষে সামাজিক কাজে ১০ হাজার কোটি রুপি অনুদান দিলেন গৌতম আদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি রুপি সামাজিক কাজে দান করেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। জানা গিয়েছে, এই রুপি বেশিরভাগ টাকায় স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে। সমাজের সবস্তরের মানুষ এর সুবিধা পাবেন। আন্তর্জাতিক মানের হাসপাতাল ও মেডিকেল কলেজে সাধ্যের মধ্যে সেবা পাবেন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (৭ ফেব্রুয়ারি) শুক্রবার ভারতের আহমেদাবাদের বেলভেদেরে ক্লাব ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন গৌতম আদানির ছেলে জিৎ আদানি ও ব্যবসায়ী জইমিন শাহর কন্যা দিবা শাহ। ঘরোয়া সেই অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সেখানে কোনও সিনেমার তারকা, রাজনীতিক কিংবা কূটনীতিকরা উপস্থিত ছিলেন না।

এর আগে ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভে ৪৫ দিন মহাপ্রসাদের আয়োজন করে আদানি গ্রুপ। এমনকি, মহাকুম্ভে গিয়ে মহাপ্রসাদ বিতরণে হাত লাগাতে দেখা যায় গৌতম আদানিকে। ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে দেবেন, সেকথা গত ২১ জানুয়ারি মহাকুম্ভে গিয়েই জানিয়ে দেন গৌতম আদানি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার জীবনদর্শন হল, ‘সেবাই ধ্যান, সেবাই প্রার্থনা আর সেবাই ঈশ্বর’।

গৌতম আদানির পুত্র জিৎ আদানির বিয়ের আয়োজন নিয়ে নানা জল্পনা চলছিল। কতটা জাঁকজমক করে বিয়ে হবে, তা নিয়ে নানা কথা উঠে আসছিল। কিন্তু তিনি বলেন, আমরা সাধারণ মানুষের মতো। মা গঙ্গার আশীর্বাদ নিতে জিৎ মহাকুম্ভে এসেছে। পরম্পরা মেনে এবং সাধারণভাবে তার বিয়ে হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page