October 2, 2026, 7:55 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিএনজি অটোরিকশা চালক সুজিত দাস (২৭) সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের পুত্র।
শনিবার রাত ১১ টায় জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতুর নিচু অংশ থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন- ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য যাত্রীবেশে রানীগঞ্জ সেতুতে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে প্রকৃত রহস্য খুঁজতে পুলিশ তৎপর আছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page