October 8, 2026, 4:25 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকার সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিতে কাজ করা হচ্ছে। সলিমপুরেই নির্মাণ করা হবে পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।’

রোহিঙ্গাদের প্রত্যার্বতনের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো অবশ্যই সম্ভব। সেই লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।’

এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালী পাড়া এবং রঙ্গিখালি এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাহাড় ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ হয়ে থাকে। জনআস্থা পুলিশ অর্জন করেছে। পুলিশের প্রতি জনআস্থা ধরে রাখাটাই আমাদের কাজ।’

আজকের বাংলা তারিখ

  • ৮ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৬শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page