March 13, 2026, 5:19 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

জঙ্গিবাদ থেকে শান্তির দেশে পরিণত করেছেন শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে জঙ্গিবাদ থেকে শান্তির দেশে পরিণত করেছেন।

আজ (শুক্রবার) সকালে খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুব্রত কুমার দাস।

ডেঙ্গু দমনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আশায় কৃষক লীগের প্রশংসা করে তিনি বলেন, ডেঙ্গু একটা সিজনাল রোগ, মশাবাহিত রোগ। আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা যার যার বাড়িতে,যার যার আঙিনা পরিষ্কার রাখতে পারি। সেটুকু করলেই ডেঙ্গু থেকে মুক্তি পাবো।

এডিস মশা নিধনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা এমপি, আব্দুল আব্দুল লতিফ তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বানাথ সরকার বিটু, শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিব মোল্লা, অর্থ সম্পাদক নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page