February 12, 2026, 6:17 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে তারাই মনোনয়ন পাবে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যারা জনগণের কাছে জনপ্রিয় এবং যার গ্রহণযোগ্যতা বেশি তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফরের সার্বিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে প্রার্থী বাছাই করবে— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের কাছে জনপ্রিয় এবং যার গ্রহণযোগ্যতা বেশি তারাই মনোনয়ন পাবে।

তিনি বলেন, যারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, তাদের বিষয়টি মাথায় রাখি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা আরও বলেন, বিএনপি আন্দোলন করতে চাইলে করুক। তাদের আন্দোলনে বাধা দেওয়া হবে। তবে আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন অতিরিক্ত মাতামাতি সন্দেহজনক। নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page