October 11, 2026, 2:20 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা আগের চেয়ে বেড়েছে : সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে আগের চেয়ে এখন বেড়েছে। সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগির হাট ও ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে। ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়া গবাদিপশুর চিকিৎসাসহ দেশের বিভিন্নস্থানে কৃষিসামগ্রী বিতরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছরের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনী এখন শীতকালীন প্রশিক্ষণে নিয়োজিত আছে। আমরা যখন প্রশিক্ষণের জন্য বাইরে আসি তখন জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আশা করছি আমাদের শীতকালীন প্রশিক্ষণ শেষ করার মধ্যে প্রায় লক্ষাধিক কম্বল আমরা সারাদেশে বিতরণ করতে পারবো। আমরা গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী সাফল্য অর্জন করতে হলে যুদ্ধক্ষেত্রে অবশ্যই জনগণের সহায়তা দরকার।’

এ সময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page