September 19, 2026, 3:08 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটের আম চুরি ঠেকাতে টানানো বৈদ্যুতিক তারে কৃষকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের কালাইয়ে আম চুরি ঠেকাতে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে শরিফ উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) ভোরে কালাই পৌর এলাকার আকন্দপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফ উদ্দিন কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকন্দপাড়ার শামসুদ্দিন আকন্দের আম, কাঁঠাল, লিচুসহ কয়েকটি গাছ ছিল। এসব গাছের মধ্যে আম বেশি ছিল। আর আম কেউ যেন চুরি করতে না পারে সেজন্য জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেন। মাঠে কাজের জন্য আজ ভোর ৫টার দিকে ভাড় নিতে শামসুদ্দিনের বাড়িতে যান শরিফ। সেখানে থাকা ওই জিআই তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কালাই থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শরিফের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সেখানে পৌঁছার আগেই ওই বাড়ির মালিক শামসুদ্দিন পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page