September 16, 2026, 3:11 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আবু সালামকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মাস্টারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু সালাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বীরনগর এলাকার বাসিন্দা।

সোমবার রাতে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এক সংবাদ সম্মেলনে তথ্য জানান।

তিনি বলেন, জয়পুরহাটের পাঁচবিবিতে ২০১৭ সালের ১৪ জুলাই আবু সালাম দুই শিশুকে টেলিভিশন দেখানোর প্রলোভনে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশুরা নিজেদের বাড়িতে গিয়ে কাঁন্নাকাটি করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ওইদিনই আবু সালমকে গ্রেফতার করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, পরে এ ঘটনায় পাঁচবিবি থানায় আবু সালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। প্রায় চার বছর বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের মাঝামাঝি সময়ে আদালত আবু সালামকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় থেকে আবু সালাম পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আবু সালামকে আইনি প্রক্রিয়া শেষে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page