April 11, 2026, 5:44 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে আজিজুল নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী ও একই এলাকার  আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সদর উপজেলার দেবরাইল গ্রামের আপন দুই ভাই আকবর আলী ও আহাম্মদ আলীর মধ্যে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। ২০০৭ সালের ১১ এপ্রিল আকবর তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির খলিয়ানে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় আসামিরা একজোট হয়ে আকবরসহ পরিবারের সদস্যদের কোদাল, লোহার রড, শাবল লাঠি দিয়ে মারপিট করে। আহত আকবরকে বগুড়ার শজিমেক হাসপাতালে, তার দুই ছেলে আজিজুল ও রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৫ মে আজিজুল মারা যান।

এর আগে ঘটনার ছয় দিন পর ১৭ এপ্রিল নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ওই মামলায় হত্যার ঘটনা লিপিবদ্ধ করা হয়। পরে মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। রাষ্ট্রপক্ষ দুইজনের মৃত্যুদণ্ড চেয়েছিল। সেখানে সবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page