April 2, 2026, 12:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

জয়ের উল্লাস করতে গিয়ে ঝিকরগাছায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আর্জেন্টাইন এক সমর্থকের মৃত্যু হয়েছে। নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে ওই সমর্থক মারা যায়।

রোববার রাতে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সময়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

এসময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের উপর পড়েন। এসময় পিঠে রড বিদ্ধ হয়ে তিনি মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page