November 20, 2026, 5:06 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তা প্যানেলে ৪০ জন বিশেষজ্ঞের নাম ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব পর্যালোচনার জন্য শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং কানাডীয় এআই বিশেষজ্ঞ ইয়োশুয়া বেঞ্জিওসহ ৪০ জন বিশেষজ্ঞের নাম ঘোষণা করেছে জাতিসংঘ।

বুধবার জাতিসংঘ কর্মকর্তারা এ তথ্য জানায়।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিন বছর মেয়াদী এই প্যানেলে আরও রয়েছেন গুগল ডিপমাইন্ড-এর রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডিরেক্টর ফরাসি নাগরিক জোয়েল বারাল।

এছাড়া, মাইক্রোসফট ল্যাবের প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট ইথিওপিয়ার গিরমাউ আবেবে তাদেসেও এই তালিকায় স্থান পেয়েছেন। তাদেসে মূলত টেকসই উন্নয়ন, মানবিক কাজ ও স্বাস্থ্যখাতে এআই-এর ব্যবহার নিয়ে কাজ করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি হবে প্রথম কোনো বৈশ্বিক ও সম্পূর্ণ স্বাধীন বৈজ্ঞানিক সংস্থা, যা এআই সম্পর্কিত জ্ঞানের ঘাটতি দূর করতে কাজ করবে। এছাড়া অর্থনীতি ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃত প্রভাবও মূল্যায়ন করবে এই প্যানেল।’

মহাসচিব জানান, চূড়ান্ত অনুমোদনের জন্য নামগুলো সাধারণ পরিষদে পেশ করা হবে। প্যানেলের সদস্যদের তালিকায় মেশিন লার্নিং, ডাটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, জনস্বাস্থ্য, শিশু উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৫ সালের আগস্টে জাতিসংঘের সাধারণ পরিষদ এই প্যানেল গঠনের সিদ্ধান্ত নেয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি পর্যালোচনায় যেমন আইপিসিসি কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই প্যানেলটিও ঠিক তেমন ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

গুতেরেস আরও জানান, প্যানেলের সদস্যরা কোনো সরকার, কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নয়, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করবেন।

আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় ‘জাতিসংঘ গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স’-এর সময় এই প্যানেলের প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page